রাত দুটোর সময় জিডএ এসে বলল,একটা বাচ্চা খারাপ আছে।ওয়ারড এ গিয়ে দেখি,একটা জ্ব্ররের রুগী।ওর বাবা দাড়িয়ে আছে কথা বলার জন্য।সেই আমার প্রথম সামাদের সাথে দেখা।
সামাদ এলাকার টপ ক্রিমিনাল। পুলিশ এর কেস থাকার জন্য সে দিনের বেলা ঘোরাঘুরি করতে পারে না।তাই এত রাতে।সামাদের চোখ পাথরের মত স্থির।অত রাতে আমার বুকটা কেমন যেন করে উঠল।বাচ্চাটা ভালো হয়ে বাড়ি গেলো।সামাদের কেসগুলো মিটমাট হোল।সামাদ প্রায়ই দেখা করতে আসত।একদিন ওর হাইড্রোসিল অপারেশন করলাম।
একদিন সামাদ এসে জানালো যে সে রাইভাল গ্যং দের সাথে শালিষি মিটিং এ যাচ্ছে।আমি ওকে বারণ করেছিলাম, আমার কাছে অন্যরকম খবর ছিলো। ডিসেম্বর মাস।শান্তিনিকেতনের পোউষমেলায় গিয়েছি।ফিরে এসে শুনলাম মিটিংয়ে সামাদের গলা কেটে খুন করা হয়েছে।ওর দলের লোকেরাই করেছে।